Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(1249).(09).Gynechology Case No 32. মাসিকের ব্যথা কি ভবিষ্যতে মা হওয়ার পথে বাধা হতে পারে?

This information was collected by ডা মাহমুদা

Dr Mahmuda

MBBS, FCPS (Gynae & obs )

মাসিকের ব্যথা কি ভবিষ্যতে মা হওয়ার পথে বাধা হতে পারে?

আপনি কি জানেন, মাসিকের অতিরিক্ত ব্যথা কখনো কখনো Endometriosis এর লক্ষন হয়ে থাকে??

Endometriosis কী?

Endometriosis হলো এমন একটি রোগ, যেখানে জরায়ুর ভেতরের আস্তরণের মতো টিস্যু জরায়ুর বাইরে বৃদ্ধি পায়।

এর ফলে প্রদাহ, ব্যথা এবং কখনো Adhesion তৈরি হতে পারে।

কোন লক্ষণগুলো খেয়াল করবেন?

আপনার কি নিচের কোনো সমস্যা হচ্ছে?

১. মাসিকের সময় অসহ্য ব্যথা

সাধারণ ব্যথার তুলনায় অনেক বেশি ব্যথা, যা দৈনন্দিন কাজকর্মে বাধা দেয়।

২. মাসিকের আগে থেকেই তলপেটে ব্যথা

মাসিক শুরু হওয়ার কয়েক দিন আগে ব্যথা শুরু হতে পারে এবং মাসিক চলাকালীন থাকতে পারে।

৩. সহবাসের সময় বা পরে ব্যথা

বিশেষ করে গভীর সহবাসের সময় ব্যথা অনুভূত হতে পারে।

৪. পায়খানা বা প্রস্রাবের সময় ব্যথা

বিশেষ করে মাসিকের সময় পায়খানা করতে ব্যথা বা প্রস্রাবের সময় ব্যথা হলে গুরুত্ব দিন।

৫. সন্তান ধারণে সমস্যা

কিছু নারীর ক্ষেত্রে Endometriosis-এর সঙ্গে ফার্টিলিটি সমস্যা থাকতে পারে।

৬. বারবার তলপেটে ব্যথা ও ক্লান্তি

মাসিকের বাইরেও পেলভিক ব্যথা থাকতে পারে।

এসব লক্ষণ থাকলেই Endometriosis নিশ্চিত নয়। তবে.

এগুলো থাকলে চিকিৎসকের মূল্যায়ন জরুরি.

.

.

.

.

.

…

এখন জানুন কেন Endometriosis-এর কারণে ইনফার্টিলিটি হয়?

১️⃣ পেলভিকে Adhesion তৈরি হতে পারে

Endometriosis-এর কারণে প্রদাহ ও দাগের মতো টিস্যু (Scar tissue) তৈরি হতে পারে।

এর ফলে—

ডিম্বাশয় ও ফ্যালোপিয়ান টিউবের স্বাভাবিক অবস্থান পরিবর্তিত হতে পারে।

ডিম্বাণু ডিম্বাশয় থেকে টিউবের মাধ্যমে প্রবেশে বাধা তৈরি হতে পারে।

শুক্রাণু ও ডিম্বাণুর মিলন বা নিষিক্ত ডিম্বাণুর চলাচল ব্যাহত হতে পারে।

ফলে সন্তান ধারণে সমস্যা হয়ম

২️⃣ দীর্ঘস্থায়ী প্রদাহ (Chronic Inflammation)

Endometriosis-এর কারণে পেলভিক অঞ্চলে প্রদাহ তৈরি হয়।

এই প্রদাহের ফলে—

ডিম্বাণু ও শুক্রাণুর স্বাভাবিক কার্যক্রমে প্রভাব পড়তে পারে।

ফ্যালোপিয়ান টিউবের কার্যক্রম ব্যাহত হতে পারে।

নিষিক্তকরণ বা ভ্রূণের ইমপ্লান্টেশনে প্রভাব পড়তে পারে।

৩️⃣ Ovarian Endometrioma বা Chocolate Cyst

Endometriosis ডিম্বাশয়ে হলে Chocolate Cyst তৈরি হতে পারে।

কিছু রোগীর ক্ষেত্রে—

ডিম্বাশয়ের স্বাভাবিক টিস্যু ও কার্যক্ষমতায় প্রভাব পড়তে পারে।

Ovarian Reserve কমে যেতে পারে।

সিস্টের চিকিৎসার জন্য অস্ত্রোপচার প্রয়োজন হলে স্বাভাবিক ডিম্বাশয়ের টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।

তাই সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে অপারেশনের সিদ্ধান্তের আগে Fertility ও Ovarian Reserve বিবেচনা করা গুরুত্বপূর্ণ।

⸻

তাহলে কি Endometriosis থাকলে মা হওয়া সম্ভব নয়?

অবশ্যই সম্ভব!

Endometriosis থাকা অনেক নারী স্বাভাবিকভাবে সন্তান ধারণ করতে পারেন। কারও ক্ষেত্রে গর্ভধারণে বেশি সময় লাগতে পারে, আবার কারও ফার্টিলিটি চিকিৎসার প্রয়োজন হতে পারে।

সন্তান নিতে চাইলে কী করবেন?

দীর্ঘদিন চেষ্টা করেও গর্ভধারণ না হলে চিকিৎসকের পরামর্শ নিন।

Endometriosis সন্দেহ হলে গাইনোকলজিস্টের মূল্যায়ন করুন।

Chocolate Cyst থাকলে Ovarian Reserve ও Fertility plan নিয়ে আলোচনা করুন।

প্রয়োজনে Fertility specialist-এর পরামর্শ নিন।

সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে শুধু ব্যথা কমানোর চিকিৎসা ও গর্ভধারণের চিকিৎসা এক বিষয় নয়। হরমোনাল চিকিৎসা Endometriosis-এর ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে, কিন্তু গর্ভধারণের সম্ভাবনা বাড়ানোর জন্য একা হরমোনাল suppression ব্যবহার করা হয় না।

⸻

শেষ কথা

মাসিকের ব্যথাকে সবসময় স্বাভাবিক বলে অবহেলা করবেন না।

আপনার ব্যথা যদি দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তাহলে কারণ খুঁজে বের করা গুরুত্বপূর্ণ।

Endometriosis মানেই ইনফার্টিলিটি নয়। সচেতনতা, সঠিক মূল্যায়ন ও ব্যক্তিভিত্তিক চিকিৎসা গুরুত্বপূর্ণ।

Md.Rafiqul Islam Lipu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top