নাক দিয়ে বাজে গন্ধ আসা কোন কোন রোগের পূর্বাভাস বহন করে!! আসুন কিছুটা ধারণা নেই..
অনেক সময় আমরা খেয়াল করি নিজের বা অন্য কারো নাক থেকে এক ধরনের দুর্গন্ধ ছড়াচ্ছে। বিষয়টি যেমন অস্বস্তিকর, তেমনি এটি কোনো বড় শারীরিক সমস্যার পূর্বাভাসও হতে পারে।
আজকে আমরা জানবো নাক থেকে দুর্গন্ধ আসার প্রধান কারণ এবং এর সমাধানের সহজ কিছু উপায়।
নাক দিয়ে দুর্গন্ধ আসার প্রধান কারণসমূহ:
১. প্যারানাসাল সাইনুসাইটিস (Sinusitis):
সাইনুসাইটিসের কারণে নাকে দীর্ঘস্থায়ী ইনফেকশন বা পুঁজ জমলে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে।
২. নাকে কিছু আটকে যাওয়া (Foreign Body):
বাচ্চাদের ক্ষেত্রে এটি খুব বেশি দেখা যায়। শিশুরা খেলার ছলে নাকে বীজ, কাগজের টুকরো, বা ছোট খেলনা ঢুকিয়ে ফেললে তা পচে দুর্গন্ধ ছড়ায়।
৩. অ্যাট্রোফিক রাইনাইটিস (Atrophic Rhinitis/Ozena):
নাকের ভেতরের ত্বক ও হাড় শুকিয়ে পাতলা হয়ে গেলে এবং সেখানে পুরু চামড়া/পাপড়ি (Crust) জমলে খুব কটু গন্ধ তৈরি হয়।
৪. নাকের পলিপ বা টিউমার:
নাকে কোনো মাংসপিণ্ড বা টিউমার বৃদ্ধি পেলে এবং সেখানে ইনফেকশন হলে দুর্গন্ধ হতে পারে।
৫. দাঁত ও মাড়ির সমস্যা:
উপরের পাটির দাঁতের ইনফেকশন অনেক সময় সাইনাসে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে।
৬. ডায়াবেটিস বা কিডনির জটিলতা:
নাক বা শ্বাসের সাথে মিষ্টি বা অ্যামোনিয়ার মতো তীব্র গন্ধ পাওয়া যেতে পারে।
এই সমস্যায় আপনার করণীয়:
বাচ্চাদের ক্ষেএে কোন ফরেন বডি যেমন স্পঞ্জ, বাদাম, ছোলা, কাগজ, রাবার, ক্লে ইত্যাদির অংশবিশেষ হতে পারে তাই দ্রুত ডাক্তার দেখাবেন।
সোডিয়াম ক্লোরাইড বা স্যালাইন স্প্রে: কুসুম গরম পানিতে লবণ দিয়ে অথবা ফার্মেসি থেকে নরমান স্যালাইন স্প্রে কিনে প্রতিদিন ২-৩ বার নাক পরিষ্কার করুন।
ভাপ নেওয়া (Steam Inhalation): ফুটন্ত গরম পানির ভাপ নিলে নাকের ভেতরের ময়লা ও কফ নরম হয়ে বের হয়ে আসে।
পর্যাপ্ত পানি পান: শরীর আর্দ্র রাখলে নাকের ভেতরটা সহজে শুকিয়ে যায় না।
ধূমপান ও ধুলোবালি এড়ানো: ধূমপান নাকের ভেতরের মিউকাস মেমব্রেন নষ্ট করে ফেলে। বাড়ির বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন।
হাত দিয়ে খুটানো বন্ধ করা: নাকে ঘন ঘন আঙুল দেওয়া বা শক্ত কিছু ঢুকানো বন্ধ করুন, এতে ইনফেকশন আরও বাড়তে পারে।
কখন দ্রুত নাক-কান-গলা (ENT) বিশেষজ্ঞ দেখাবেন?
দুর্গন্ধের সাথে নাক দিয়ে রক্ত বা পুঁজ এলে।
একপাশের নাক সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে।
মুখে বা চোখে অতিরিক্ত ব্যথা/ফোলা ভাব থাকলে।
Md.Rafiqul Islam Lipu.