This information has been Collected by Dr.Sawgat Eahsan
রোগী আমাদের কাছে Symptoms নিয়ে আসে। বেশির ভাগ ক্ষেত্রে আমরা যেন এই Symptoms এর চিকিৎসা নিয়েই ব্যস্ত হয়ে পরি। ফলাফল রোগীর উপসর্গ কিছুটা কমে। কিন্তু যে কারণ টা এই উপসর্গ তৈরী করছিলো ,সেটা মাটি চাপা পরে যায়। ফলাফল সারাজীবন সেই রোগ ভেতরে নিয়ে Symptomatic ওষুধ খেয়ে যাওয়া।
একজন মহিলা রোগী, বয়স ২৬। উচ্চতা এবং দেহের গড়ন ছোট। এসে তার Symptoms এর কথা জানালো।
অস্থিরতা , বুকের ধড়পড় হাতের কাপুনি। তাকে যথারীতি Symptomatic Treatment হিসেবে Beta blocker দেয়া হয়েছে। দিবস রজনী সেটা চলেই যাচ্ছে।
পাঠক হয়তো ভাবছেন আরে এটা তো Thyrotoxicosis !
কিন্তু রোগী ঠিক তার উল্টোটা। তিনি Hypothyroidism এর Diagnosed case.
এই জায়গাটায় যেটা হয়, আমরা এটাকে ব্রেন থেকে বের করে দেই। ভুল টা এখানেই। রোগীর Hypothyroidism ঠিক আছে। কিন্তু রোগী তো সেটার চিকিৎসার জন্য Thyroid Hormone Supplementation পাচ্ছে। আসলে রোগীর জন্য Thyroxine টা over treatment হয়ে Thyrotoxicosis হয়ে বসে আছে। আমাদের সে ব্যাপার টা খেয়াল ই নেই। এবং উপসর্গ গুলো এই কারনেই হচ্ছে। এখন ঘটনা হলো , রোগী তো Standard Thyroxine Dose 50 mg করেই পাচ্ছে। তবুও কেন উনার Symptoms গুলো হচ্ছে?
কারণ শুরুতেই বলেছি এই ভদ্রমহিলার দেহ গড়ন ছোট আকারের। তাই Standard dose ও তার ক্ষেত্রে Aggressive হয়ে যাচ্ছে। অতএব রোগীর চিকিৎসা এখন Thyroid function করা। এবং Dose পুনরায় Adjust করা। অনেকের ক্ষেত্রে ছোট খাটো গড়নের যারা তাদের ক্ষেত্রে Thyroid function normal থাকলেও, Thyroxine 50 করে দিলে তাদের অভারডোজের সাইড ইফেক্ট গুলো স্পষ্টত দেখা যায়।
মনে রাখবেন, Symptoms চিকিৎসা করে কোয়াক।আর রোগের চিকিৎসা করেন যিনি! তিনি একজন ডাক্তার।
Md.Rafiqul Islam Lipu.