বাচ্চাদের অরুচি আসলে হয় কেন?
ধরুন একটা ছোট্ট বাচ্চার পেটটা একটা ছোট রান্নাঘরের মতো। এই রান্নাঘরে ঠিক সময় খাবার গেলে সব ঠিক থাকে। কিন্তু কিছু কারণে সেই রান্নাঘরটা একটু অগোছালো হয়ে গেলে বাচ্চার খাবারের প্রতি আগ্রহ কমে যায়। তখনই আমরা বলি অরুচি হয়েছে।
এই অগোছালো হওয়ার কিছু কারণ আছে—
একদিন বাচ্চার পেটে কৃমি ঢুকে গেল। তারা বাচ্চার খাবার আগে খেয়ে নেয়, তাই বাচ্চার খেতে ইচ্ছা করে না।
কখনও বাচ্চা বেশি জাঙ্ক ফুড, চকলেট, জুস খেয়ে ফেলে। তখন তার পেট আগেই ভরে যায়, আসল খাবার আর ভালো লাগে না।
কখনও শরীরে আয়রন, জিংক বা কিছু ভিটামিনের ঘাটতি হলে বাচ্চার স্বাভাবিক ক্ষুধা কমে যায়।
আবার যদি সর্দি-কাশি, জ্বর বা পেটের সমস্যা থাকে, তখনও শরীর নিজেই খেতে কম চায়।
আরেকটা বড় কারণ হলো মোবাইল দেখে খাওয়ানো বা জোর করে খাওয়ানো। এতে বাচ্চা খাবারকে আনন্দের জিনিস না ভেবে ঝামেলা মনে করে।
তাই অরুচি মানে শুধু খেতে না চাওয়া না—
এর পেছনে সাধারণত পেটের সমস্যা, পুষ্টির ঘাটতি, খাওয়ানোর ভুল অভ্যাস বা অসুখ—এইগুলোই বেশি দায়ী।
Md.Rafiqul Islam Lipu,Date:-19-09-2026,Saturday,Time:-06-04-35 Pm