Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(1096).(11).Padietric Case No 23. Fever +Runny Nose +Parasitamol suppository Doze.

case-2

রবিন ৬ মাস বয়স, ৭ কেজি ওজন, Runny Nose +Fever

জ্বর ১০৩ ডিগ্রি, কি করবেন?

Case-1 পড়ে থাকলে বুঝতেই পারছেন, তার ভাইরাল ফিভার,

ভাইরাল ফিভারে বাচ্চার বাবা মা কে কাউন্সেলিং করতে হবে যে, জ্বর ১০২-৩ পর্যন্ত উঠানামা করতে পারে ৬ষ্ট দিন পর্যন্ত, ভয় পাওয়ার দরকার নাই, ঔষধ এ জ্বর না কমলে

নাপা সাপোজিটোরি দেওয়া লাগতে পারে-

পেশেন্ট পার্টিকে এই বিষয় কাউন্সেলিং করবে, যে

জ্বর ১০২ ডিগ্রি বা তার উপর গেলে সাপোজিটরি দিতে হবে,

সাপোজিটরি যে সব পাওয়ারে পাওয়া যায়,

Suppository : Napa 60 mg, 125 mg, 250 mg 500 mg

ডোজ 15 mg /kg 6 hourly, or 20 mg /kg/ 8 hourly

সাপোজিটরি এবং ওরাল মেডিসিন একই টাইমে ব্যবহার করবেনা।

মনে করুন, ৮ কেজি বাচ্চা, জ্বর ১০২ ডিগ্রি,

তাকে সাপোজিটরি দিলে ৮*১৫=১২০ mg

তার মানে তাকে suppository Napa 125 mg দিয়ে দিলে হবে। আবার ৭ কেজি হলে ৭*১৫=১০৫ মিঃগ্রাঃ

যেহেতু ১০৫ মিঃগ্রাঃ কোনো সাপোজিটরি ফার্মেসিতে পাওয়া যায়না, তাই তাকে Napa 125 mg suppository দিলেই হবে, একটু বেশি দিলে তেমন একটা সমস্যা হবেনা।

আবার মনে করুন, বাচ্ছার ওজন ১০ কেজি,

এই মুহুর্তে তার জ্বর ১০৩-৪ ডিগ্রি হয়ে গেলো,

এখন তাকে নাপা সাপোজিটরি দিতে হবে ১৫০ মিঃগাঃ

১০*১৫=১৫০ মিঃগ্রাঃ

তবে ফার্মেসিতে সাপোজিটরি ১২৫ আর ২৫০ মিঃগ্রাঃ আছে, কোনটা দিবেন?

সে যেহেতু পাবে ১৫০, তাই তাকে ১২৫ দিলে যদিও ডোজ থেকে কিছুটা কম, তথাপি সমস্যা নাই, ১২৫ দিলেই হবে।

20-25 mg difference থাকলে তেমন একটা সমস্যা নাই,

আবার ধরুন, তার ওজন ১২ কেজি,

তাহলে সে পাবে ১২*১৫=১৮০ মিঃগ্রা

এই ক্ষেত্রে তাকে ১২৫ ডোজ এর সাপোজিটরি দিলে ডোজ কম হয়ে যাবে, তাই তাকে ২৫০ মিঃগ্রাঃ দিবে, যদিও কিছুটা বেশি, তথাপি সমস্যা নাই, সেই ক্ষেত্রে তাকে পরবর্তী ঔষধ এর ডোজ ৬ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টা পরে দিবে।

এক কথা মনে রাখা চাই,

ডেইলি ম্যাক্সিমাম ডোজ 60/kg/day এর বেশি না গেলেই হবে, যে বেলায় সাপোজিটরি দিবে, সেই বেলায় ঔষধ বন্ধ থাকবে। আর প্রতি ডোজ যেহেতু ম্যাক্সিমাম 20-25 mg/kg/dose এর বেশি না হয়,

চলবে…

Md.Rafiqul Islam Lipu,Date:-17-09-2026,Thursday Time:-02-50-45 Pm.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top