মেডিকেল ক্যাম্পের কমন কেইস: হীল পেইন: Calcaneal Spur, Plantar Fasciitis & Haglund’s Deformity কোনটা কী?
হিল পেইন শুধু একটাই কারণে হয় না — এর পেছনে একাধিক সম্ভাব্য কারণ থাকে। তিনটি সাধারণ কারণ নিয়ে আইজক্যার আলোচনা: চলেন আল্লাহর নামে শুরু করি।
Calcaneal Spur
কি এটা?
ক্যালকেনিয়াম হাড়ের নিচের দিকে বা পেছনের দিকে বোনি আউটগ্রোথ, সাধারণত plantar fascia বা Achilles tendon-এর ক্রনিক strain-এর কারণে হয়।
সিমটম:
- অনেক সময় painless থাকে
- যদি আশেপাশের টিস্যু irritate করে → heel pain
কারণ: দীর্ঘদিন দাঁড়িয়ে কাজ, obesity, improper footwear
চিকিৎসা:
Rest, heel pad, stretching, NSAIDs, rare ক্ষেত্রে surgery
Plantar Fasciitis
কি এটা?
পায়ের তলার মোটা ligament (plantar fascia)-এর inflammation ও microtear, heel bone-এর সাথে যেখানে সংযুক্ত সেখানে বেশি হয়।
উপসর্গ:
- সকালে ঘুম থেকে উঠে প্রথম পা ফেললে তীব্র ব্যথা
- দীর্ঘ সময় বসে থাকার পর বা দাঁড়ালে ব্যথা বাড়া
কারণ: sudden overuse, improper shoes, obesity, flat feet
চিকিৎসা:
Stretching, physiotherapy, supportive shoe, NSAIDs, steroid injection (selected cases)
Haglund’s Deformity
কি এটা?
ক্যালকেনিয়ামের উপরের পিছনের দিকে prominent bony bump, জুতার ঘষা বা repeated friction-এর কারণে হয়।
উপসর্গ:
- হিলের পিছনে ব্যথা, ফোলা, লালচে ভাব
- Retrocalcaneal bursitis হতে পারে
কারণ: rigid-backed shoe (“pump bump”), tight Achilles tendon
চিকিৎসা:
Shoe modification (soft/open-back), stretching, NSAIDs, surgery (persistent cases
Md.Rafiqul Islam Date:-10-04-2026 Friday Time:-06-12-27 Pm