Amlodipine start korar পরে কোন hypertensive patient এর Ankel Odema Jodi kokhono develop করে, কিংবা পায়ে পানি আসে, তাহলে সে switch করে cilnidipine এ চলে যাবে–
কয়েকটা সিনারিওর মাধ্যমে বিষয়টা বুঝতে পারেন–
১..রাশেদা বেগম ৬৫ বছর বয়স- ওনার ১৫ বছর থেকে HTN, প্রেশারের ঔষধ হিসাবে আগে তিনি Losartan খেতেন, কিন্ত Losartan এ প্রেশার কন্ট্রোল না হওয়ায় এখন তিনি গত ৬ মাস থেকে Bizoran 5/20 খাচ্ছেন, এতে করে ওনার প্রেশার ভালোই কন্ট্রোলে আছে– কিন্ত সমস্যা হচ্ছে কিছুদিন যাবত ওনার পা ফুলে গেছে, মনে হচ্ছে পায়ের পাতায় পানি
আসছে, কারণ কি, করনীয় কি?
আসুন জেনে নিই–
এখানে রাশেদা বেগম প্রথমত losartan খেতেন, এইটা একটা ARBs শ্রেণির ড্রাগ- এই মেডিসিনের সর্বোচ্চ ডোজে bp controll না হওয়ায় গাইড লাইন অনুযায়ী বয়স যেহেতু 55 বছরের বেশী, তাই Amlodipine add করা হয়েছে– আর amlodipine + losartan এর combination যেহেতু available না, তাই ডাক্তার losartan থেকে আরেকটা ARBs e switch করেছেন, তথা Olmesartan সাথে amlodipine,
দুইটার কম্বিনেশন পাওয়া যায়–
Bizoran নামে-
এখন BP controlled, but patient এর. ankle Oedema হচ্ছে–
amlodipine শুরু করার পরে ইডিমা হওয়ার মূল কারণ হচ্ছে
Amlodipine, তথাপি এই পেশেন্টের সেরাম ক্রিয়েটিনিন করে Renal cause exclude করবে, সাথে Liver cause + heart এর cause exclude করবে, হার্ট ফেইলুর হলে এমন হতে পারে, সেইক্ষেত্রে পেশেন্ট এর breathlessness থাকবে৷
আবার লিভার সিরোসিস হলেও ইডিমা হতে পারে, তাই LFT + ECG and liver cause, heart cause, and renal cause exclude করবে–
সব নরমাল থাকলে এই ইডিমার কারণ হচ্ছে amlodipine induced oedema.
Amlodipine এর দুইটা সাইড ইফেক্ট আছে,
1.. Reflex tachycardia
2. Ankle oedema
তাই amlodipine দেওয়ার সময় পেশেন্ট কে কাউন্সেলিং করে দিবেন, যে এই ঔষধ খেলে যদি আপনার বুকে ধড়পড় বেড়ে যায়, তাহলে যেনো ডাক্তারের পরামর্শ নেওয়া হয়, সেইক্ষেত্রে Beta blocker add হবে-
আর যদি ইডিমা হয়, তখন করনীয় কি?
তখন Amlodipine থেকে switch করে Cilnidpine দেওয়া হবে-
Amlodipine এ যেসব সাইড ইফেক্ট দেখায়, cilnidipine সে সব সাইড ইফেক্ট খুব কম ক্ষেত্রেই দেখায়-
দুইটা যদিও ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তবে দুইটার মধ্যে কিছুটা প্রার্থক্য আছে—
Amlodipine দিয়ে leg oedema হলে Cilnidipine এ switch করবেন- cilnidipine যদিও ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তবে এইটা বিভিন্ন মেকানিজমের মাধ্যমে তেমন একটা leg oedema করেনা- মেকানিজম পরবর্তী পোস্টে আলোচনা করবো–
এবার জেনে নিই–
রাশেদা বেগমের ড্রাগ এডজাস্টমেন্ট কেমন হবে-?
আগের ঔষধ পাচ্ছিলো-
Tab- Bizoran 5/20 mg
0+0+1
এখন Bizoran কে split করলে আমরা পাই-
Amlodipine 5 mg
Olmesartan 20 mg
এখানে Olmesartan টা আগের ডোজে থাকবে-
amlodipine এর জায়গায়
cilnidipine পাবে,
Amlodipine 5 mg = cilnidipine 10 mg
তাহলে এখন প্রেসক্রিপশন হবে-
Cildip 10 mg
0+0+1
Olmesan 20 mg
0+0+1
এইভাবে দিয়ে পেশেন্ট কে ৪ সপ্তাহ পরে ফলোআপ দিবেন–
leg oedema কমে যাবে—
আর পেশেন্ট কে কাউন্সেলিং করে দিবেন, পায়ে পানি আসাটা স্বাভাবিক, এইটা ঠিক হয়ে যাবে-
আরেকটা বিষয় — প্রথম থেকেই কেনো cilnidipine দেওয়া হয়না? এর কারণ হচ্ছে CCB এর মধ্যে সবচেয়ে powerful হচ্ছে Amlodipine, তাই সাইড ইফেক্ট দেখা না দিলে কিংবা কোনো contraindication না থাকলে first choice Amlodipine…
সিনারিও-২
জুলাইখা ৫৭ বছর বয়স, amlodipine + Olmesartan খাচ্ছে ৩ মাস থেকে, তার মনে হচ্ছে তার পা ফুলা ফুলা, তবে তার চলা ফেরায় কোনো অসুবিধা হয়না, তার RFT, LFT সব নরমাল, হার্ট ফেইলুরের কোনো সাইন সিম্পটম নাই, এখন সে কি amlodipine change করবে?
কোনো পেশেন্টের amlodipine induced leg oedema হলে যদি তার চলা ফেরায় অসুবিধা না হয়, তাহলে amlodipine ই চলবে– ড্রাগ চেঞ্জ করার দরকার নাই.
৩… জামিলা ৫৭ বছর বয়স,
২ বছর আগে তাঁর HTN diagnosis হয়৷
Serum creatinine normal.. BP 150/95 mmHg
DM নাই– ECG normal with H-R :70 bpm
ডাক্তার দেখলেন, ওনার বয়স ৫৫ থেকে বেশি৷ তাই একটা মেডিসিন দিয়ে দিলেন-
Amdocal 5 mg
0+0+1
১ মাস পর পেশেন আসলো, বললো, তার বুকে অনেক ধড়পড় করে, ECG করে দেখলেন, H-R 105 bpm
এখানে H-R বাড়ার কারণ হচ্ছে Reflex tachycardia,
এই পেশেন্ট কে এখন Amlodipine এর সাথে একটা বিটা ব্লকার দিতে পারেন–
Tab- Amdocal 5 mg
0+0+1
Tab- Bislol 1.25 mg
1+0+0
Raiyyan Tahsan Date:-10-04-2026 Friday,Time:-4-01-27 Pm