Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(747).(54).Infectous Disease Department Case No 03. যক্ষা অতীতের ধ্বংসাত্মক ভবিষ্যৎ

Refference:- Clinical Case Prestation:- (This information collected by someone Doctor Profile FB Content Post

যক্ষা : অতীতের ধ্বংসাত্মক ভবিষ্যৎ

মনে করা হয় যে ১০০ জন মানুষের মধ্যে ৩০ থেকে ৩৫ বা তারও বেশি মানুষ যক্ষার জীবাণু নিজের মধ্যে বহন করতেছে।

Mycobacterium Tuberculosis জীবাণু বা, একই জাতের/ধরণের ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটা হয়।

আগে মনে করা হতো, যার হয়েছে যক্ষা, তার নাই রক্ষা আবার এখন ভাবা হয় -যক্ষ্মাকে আর করি না ভয়, সচেতনতায় মিলবে জয়। ২ টা কথায় এখন সত্য। কারণ যাদের যক্ষা হয় তারা নিয়মিত ট্রিটমেন্ট নিলে মানে ওষুধ পানি খাইলে সেরে যাইতে পারে। কিন্তু ঝামেলাটা বাধে অন্য জায়গায়, এখানে ট্রিটমেন্ট অনেকদিন ধরে নিতে হয়, ৬-২৪ মাস পর্যন্ত প্রায়।

বাঙালির মধ্যে এত ভালো মানুষ কম আছে যে এতদিন ধরে ওষুধ খাবে। আর সব থেকে বড় কথা এত টাকা জোগাড় করাও কষ্টসাধ্য। তবে আপনাদের এই ইনফরমেশনটা দিয়ে রাখি যক্ষা রোগের যে ওষুধগুলো এগুলো ফ্রিতেই পাওয়া যায় সেটা বিল গেটস এর তরফ থেকে WHO এর মাধ্যমে আসে।

১. লক্ষণ:

দীর্ঘস্থায়ী কাশি (৩ সপ্তাহের বেশি)

কফে রক্ত আসা

জ্বর (বিশেষ করে সন্ধ্যাবেলা)

রাতে ঘাম হওয়া

ওজন কমে যাওয়া ও দুর্বলতা

২. প্রতিকার (চিকিৎসা):

জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি (NTP) অনুযায়ী DOTS পদ্ধতিতে ওষুধ খাওয়া

৬ মাস বা তার বেশি সময় ধরে এন্টি-TB ড্রাগ (যেমন: Isoniazid, Rifampicin, Pyrazinamide, Ethambutol)

চিকিৎসকের পরামর্শে পুরো কোর্স সম্পন্ন করা

৩. প্রতিরোধ:

জন্মের সময় BCG টিকা

সক্রিয় রোগীকে দ্রুত সনাক্ত ও চিকিৎসা শুরু

কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা

রোগীর ঘরে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা করা

৪. রোগী আলাদা রাখার সময়:

চিকিৎসা শুরুর পর সাধারণত ২ সপ্তাহ থেকে ২০ দিন রোগীকে অন্যদের থেকে আলাদা রাখা হয়, কারণ এই সময়ের পরসংক্রমণ ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়।

be safe, Be happy spread happiness

Raiyyan Tahsan Date:-10-09-2025 Wednesday Time:-09-45-34 Am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top