Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(687).(01).Cardiology Case No 39.হার্টের ব্যথা এবং গ‍্যাস্ট্রিকের ব‍্যথা পার্থক্য করবেন কিভাবে?

অনেকেই জানতে চেয়েছেন হার্টের ব্যথা এবং গ‍্যাস্ট্রিকের ব‍্যথা পার্থক্য করবেন কিভাবে?

ক) ব্যথার অবস্থান:

* হার্টের ব‍্যথা: সাধারণত বুকের মাঝখানে হয়। অনেক সময় ব্যথা গলা, চোঁয়াল,কাঁধ, ঘাড় বা হাতে ছড়িয়ে পড়ে।

* গ‍্যাস্ট্রিকের ব‍্যথা: পেটের উপরের দিকে (নাভির ওপরে, বুকের নিচে) হয়।

খ) ব্যথার সময়কাল:

* হার্টের ব্যথা: হঠাৎ শুরু, ৫-২০ মিনিট স্থায়ী হতে পারে।

* গ‍্যাস্ট্রিকের ব‍্যথা: ধীরে ধীরে শুরু, দীর্ঘ সময় স্থায়ী হতে পারে।

গ) খাবারের সাথে সম্পর্ক:

* হার্টের ব্যথা: খাবারের পরে বাড়তে পারে।

* গ‍্যাস্ট্রিকের ব‍্যখা: খালি পেটে বা খাবারের পরে বেড়ে যায়।

মসলা, ঝাল,চর্বি জাতীয়, তৈলাক্ত খাবারে বেশি হয়।

ঘ) ব্যথার প্রকৃতি:

* হার্টের ব্যথা: চাপ বা ভারী কিছু বসে আছে এমন অনুভূতি।

* গ‍্যাস্ট্রিকের ব‍্যথা: জ্বালাপোড়া বা থেমে থেমে তীব্র ব্যথা।

ঙ) ব্যথার সাথে অন্যান্য উপসর্গ:

* হার্ট অ্যাটাক হলে: শ্বাসকষ্ট, ঘাম, দুর্বলতা, মাথা ঘোরা,বমি বমি ভাব বা বমি, অনিয়মিত হৃদস্পন্দন, অজ্ঞান হওয়া ইত‍্যাদি।

* গ‍্যাস্ট্রিকের ব‍্যথা: অরুচি, বমি ভাব বা বমি, আলকাতরার মতো কালো পায়খানা বা রক্ত বমি (জটিলতা হলে)।

চ) পরিশ্রমের সাথে সম্পর্ক:

* হার্টের ব্যথা পরিশ্রমে বাড়ে এবং বিশ্রামে কমে।

* গ্যাস্ট্রিকের ব্যথা পরিশ্রমের সাথে সম্পর্ক নাই।

ছ) ঔষধে প্রতিক্রিয়া:

* হার্টের ব‍্যথা: নাইট্রোগ্লিসারিনে উপশম হতে পারে।

* গ‍্যাস্ট্রিকের ব‍্যথা: অ্যান্টাসিড বা গ্যাস্ট্রিকের ওষুধে কমে যায়।

জ) জীবনের ঝুঁকি:

* হার্ট অ্যাটাক: তাৎক্ষণিক চিকিৎসা না নিলে মারাত্মক হতে পারে। মৃত্যুহার ও জটিলতা অনেক বেশি।

* গ‍্যাস্ট্রিকের ব‍্যথা: সাধারণত প্রাণঘাতী নয়, তবে চিকিৎসা না করলে জটিলতা হতে পারে।

** হার্টের ব্যথা হলে গ‍্যাস্ট্রিকের ব‍্যথা মনে করে অবহেলা করবেন বা শুধু গ‍্যাস্ট্রিকের ওষুধ খেয়ে বসে থাকবেন না।

হার্টের ব্যথা হলে দ্রুত হাসপাতালে যেতে হবে।

Raiyyan Tahsan Date:- 27-07-2025 Monday, Time:- 01-39-35 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top