Domperidone and Itopride দুইটাই D2 receptor blocker, এই দুইটাই prokinetic effect দেয়, অর্থাৎ GIT Motility বাড়ায়, আমি নিচে ধাপে ধাপে সহজভাবে ব্যাখ্যা করছি।
প্রথমে বুঝি: Dopamine D2 receptor কোথায় থাকে এবং কী করে?
GIT-এর wall-এ (enteric nervous system) D2 receptor থাকে। এই dopamine D2 receptor সাধারণত acetylcholine-এর release কমিয়ে দেয়।
acetylcholine এর কাজ হচ্ছে GIT motility বাড়ানো,
যখন acetylecholine কমে যায়, তখন GIT motility কমে যায় >>> GI motility ধীর হয় এবং বমি বমি ভাব হয়
এখন বুঝি: Domperidone কী করে?
Domperidone হলো D2 receptor antagonist, মানে এটা D2 receptor ব্লক করে।
যখন আপনি D2 receptor ব্লক করেন:
তখন dopamine আর acetylcholine release কে inhibit করতে পারে না।
ফলে acetylcholine-এর নিঃসরণ বাড়ে।
Acetylcholine → M3 muscarinic receptor এ bind করে → GIT smooth muscle contraction করে
যার ফলে → Stomach ও intestine-এর peristalsis (চলাচল) বাড়ে— খাবার দ্রুত নিচের দিকে যায়, খাবার নিচের দিকে যাওয়াকে prokinetic effect বলে,
খাবার stomach থেকে নিচের দিকে গেলে কি হবে?
stomach empty হবে, stomach empty হলে Hunger center stimulate হবে, ক্ষিধা লাগবে, তথা খাবার রুচি বাড়বে–৷ আবার stomach empty থাকার কারণে বমি বমি ভাব ও কমবে—
সংক্ষেপে:
> Domperidone → D2 receptor ব্লক করে → Acetylcholine release বাড়ায় → M3 receptor activate হয় → GIT motility বাড়ে → পেট হালকা লাগে, হজম ভালো হয়।
Itopride
এবার আসি নতুন ড্রাগ Itopride এর আলোচনায়-
এইটা একই ভাবে D-2 receptor block করার পাশাপাশি acetylcholinesterase enzyme কে ব্লক করে দেয়,
Acetylecholinestarase এর কাজ হচ্ছে Acetylcholin কে ভেঙ্গে ফেলা, acetylcholine ভেঙ্গে গেলে GIT motility কমে যায়, তাই Acetylcholinesterase enzyme যখন inhibit হয় যায়, তখন Acetylcholin বৃদ্ধি পায়, GIT motility বাড়ে যার ফলে peristalsis বৃদ্ধি পায়–
Itopride এই কারণে domperidone এর চেয়ে শক্তিশালি রুচিবর্ধক ড্রাগ হিসাবে দেওয়া হয়—
domperidone , antiemetic and GERD এ দেওয়া হয়,
তবে domperidone এর সাইড ইফেক্টের মধ্যে QT prolongation আছে, তাই ১০ দিনের বেশি দিলে ECG monitoring করা লাগে, কার্ডিয়াক পেশেন্টদের দেওয়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে, কিন্ত
itopride QT prolongation করেনা, domperidone এর চেয়ে শক্তিশালি ও নিরাপদ — রুচিবৃদ্ধি, ঢেকুর, bloating. Gastroparesis এ দেওয়া হয়.
Domperidone বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায়,
Itopride : Peritop /zopride নামে পাওয়া যায়,
কাউকে খাবার রুচি বৃদ্ধির জন্য Domperidone এর পরিবর্তে peritop দিতে পারেন
Tab: Peritop 50 mg
1+1+1 ( ২-৩ সপ্তাহ) খাবারের ৩০ মিনিট আগে
Raiyyan Tahsan Date:-23-07-2025 Wednesday Time:-08-19-22 Am