Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(529).(01).Cardiology Case No 31.MI with Thrombolysis

৫৫ বছরের একজন Male pt এসেছে হাসপাতালে chest pain নিয়ে। সাথে বমি ভাব আছে, আবার রোগী ঘামছেও অনেক।

MI চিন্তা করে ECG করতে দিলেন – Anterior wall এ MI পেলেন।

রোগী সচেতন। Symptom onset এর 1.5 ঘণ্টার মধ্যে চলে আসছে। আপনি Loading dose দিলেন।

Thrombolysis window এর মধ্যে রোগী আসায় Guideline মতো Streptokinase ও দিলেন।

সবই ঠিক ছিলো। কিন্তু Injection দেওয়ার প্রায় দেড় ঘণ্টা পর রোগীর আচরণে একটু পরিবর্তন লক্ষ্য করলেন :

একটু confused মনে হলো রোগীকে

slow to respond

ডান পাশের upper limb এ কিছুটা weakness

সাথে রোগীর কথা বলাতেও সমস্যা দেখা যাচ্ছে।

আপনার সন্দেহ হওয়ায় Neurology consult করে CT Brain করালেন। Report এ আসলো – Intracerebral Hemorrhage (ICH).

বিষয়টা আপনাকে চিন্তায় ফেলে দিলো। সবই ভালো ছিলো, কিন্তু Stroke কীভাবে হয়ে গেল এটাই ভাবছেন আপনি।

Emergency case হওয়ায় সেসময় History নিয়েছিলেন অল্প সময়ে। History তে কোন কিছু Miss হয়ে গেছিলো কী না জানতে আবার রোগীর লোকের সাথে কথা বলতে গেলেন।

এবার রোগীর সাথো থাকা লোকদের মধ্যে একজন জানালো – 1 বছর আগে রোগীর Brain এ রক্তক্ষরণ হয়েছিল, ওই সময়ের report-ও আছে বাসায়, কিন্তু তারা আনতে পারেনি সাথে করে।

এই জায়গাতে এসেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল আপনার কাছে।

Streptokinase একটা non selective fibrinolytic agent

Body এর যেকোন জায়গায় থাকা fibrin based clot কে ভেঙে ফেলতে পারে।

ফলে সেই জায়গায় rebleeding হতে পারে

এই patient-এর ক্ষেত্রেও তাই হয়েছে। যেহেতু পূর্বে তার Hemorrhagic stroke এর History আছে।

★ Note : সবসময় মনে রাখতে হবে : Previous haemorrhagic stroke is an absolute contraindication for thrombolysis.

Raiyyan Tahsan Date:-12-06-2025 Thursday Time:-08-10-22 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top