Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC (479).(35).Endocrinology Case No 28.Thyroid Medication

থাইরয়েড রোগীর ইনভেস্টিগেশানের একটা ভাইটাল পার্ট আমরা প্রায়ই মিস করি, তা হচ্ছে রোগী ঘুম থেকে ওঠে কখন।

অনেক হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত রোগীই দেরিতে ঘুম থেকে ওঠে, বেলা ১০টা-১১টা। এরপর সে তাড়াহুড়া করে মেডিকেশান নেয়। অথচ তার থাইরয়েড মেডিকেশান নেয়ার সময় হচ্ছে সকাল ৮টা।

এক্ষেত্রে অনেক চিকিৎসক থাইরয়েড মেডিকেশান ঘুমানোর আগে নেয়ার পরামর্শ দিয়ে থাকেন, অনেকে আবার সকালে নেয়ার প্রতিই জোর দেন।

এখন যারা রাতে নিতে চান, চিকিৎসকের সাথে কথা বলতে পারেন, কিন্তু এটার পেছনে থাকা সায়েন্সটাকে আপনার বুঝতে হবে।

লেভোথাইরক্সিন শোষিত হয় আমাদের স্মল ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইন যদি ক্লিয়ার না থাকে, শোষন বাধাগ্রস্ত হবার সম্ভাবনা আছে। আমাদের খাবারে এখন অনেক হরমোন(মেইনলি জেনো এস্ট্রোজেন্স) মিশে থাকে যা এই শোষনটাকে আরো কঠিন করে দিতে সক্ষম।

তাই পেট খালি থাকাটা থাইরয়েড মেডিকেশান প্রপারলি শোষন হবার অন্যতম পূর্বশর্ত।

এক্ষেত্রে, ইন্টারমিটেন্ট ফাস্টিং আপনার থাইরয়েড মেডিকেশান এবজর্ব করতে বাড়তি সুবিধা দেবে, কারন যারা ফাস্টিং করেন সাধারনত তারা খুব সকালে এবং রাত ৮টার পর খালি পেটেই থাকেন।

ফাস্টিং করুন, থাইরয়েড মেডিসিনের কার্যকারিতা বাড়ান।

Raiyyan Tahsan Date:-18-05-2025 Sunday Time:- 09-59-27 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top