Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(472).(02)Dermatology Case No 55. Herpes Simplex Virus-1 (HSV-1) (Image)

শিশুর জীবনের নিরাপত্তা—ভদ্রতার চেয়ে অনেক বেশি মূল্যবান!

আপনার শিশুকে যদি কেউ আদরের নামে চুমু খেতে চায়, তাকে ভদ্রভাবে না করে দিন। যদি সে বারবার সেটা করে, এবার বিন্দুমাত্র দ্বিধা না করে তাকে ঘাড় ধরে দরজা দেখান।

ভদ্রতা সমাজে দেখানো যায়, সন্তানের জীবনের বিনিময়ে নয়।

১ এপ্রিল ২০১৭, মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়াতে জন্ম নিয়েছিল ফুটফুটে মারিয়ানা সিফ্রিট। জন্মের সময় একদম সুস্থ, স্বাস্থ্যবান ছিল সে।

কিন্তু মাত্র ৮ দিন পর, ৭ জুলাই, মা–বাবার বিয়ের বার্ষিকীর দিনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।

ডাক্তাররা জানান, মারিয়ানা আক্রান্ত হয়েছে Herpes Simplex Virus-1 (HSV-1) দ্বারা সৃষ্ট মেনিনজাইটিসে।

এই ভাইরাসটি সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে ঠোঁটে ঘা বা ঠাণ্ডার মাধ্যমে ছড়ায়। এটি যৌন সংস্পর্শ বা সরাসরি শরীরের সংস্পর্শ থেকেও ছড়াতে পারে। তবে মারিয়ানার বাবা-মায়ের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব ছিল না।

ডাক্তারদের ধারণা, পরিবারের কোনো একজন অতিথি শিশুটিকে চুম্বন করেছিলেন এবং সেখান থেকেই এই প্রাণঘাতী সংক্রমণ ছড়ায়।

মাত্র কয়েক দিনের মধ্যেই মারিয়ানার কিডনি ও লিভার কাজ করা বন্ধ করে দেয়। ১১ জুলাই মা নিকোল সিফ্রিট ফেসবুকে জানান—“আমার মেয়ের ব্রেইন, হার্ট, লাং সব বন্ধ হয়ে গেছে, সবাই ওর জন্য প্রার্থনা করুন।”

১২ জুলাই সকালে মারা যায় ছোট্ট মারিয়ানা।

এই ঘটনা আমাদের সবাইকে সতর্ক করে দেয়—শিশুদের প্রতি ভালোবাসা হোক দায়িত্বশীল।

চুমু, কোলে নেওয়া, এমনকি গাল টিপেও অনেক সময় মারাত্মক বিপদ হতে পারে।

আপনার সন্তান আপনার জীবনের সবথেকে মূল্যবান সম্পদ। তাই কারও ‘আদিখ্যেতা’র খেসারত যেন আপনাকে চিরদিন কাঁদতে না হয়!

শেয়ার করে সবাইকে সচেতন করুন।

একটা পোস্ট, একটা সতর্কতা—বাঁচাতে পারে আরেকটা মারিয়ানাকে!

Raiyyan Tahsan. Date:-10-05-2025 Saturday Time:-12-29-35 Am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top