রোগীর বয়স ২২ বছর (Female). তার সমস্যা হলো – তার শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যাথা আছে। আপনি Chest auscultation করলেন। আপনার কাছে মনে হলো Right lungs এ breath sound diminished.
রোগীর সমস্যা শুনে এবং পরীক্ষা করে আপনার কাছে মনে হচ্ছে pneumothorax থাকতে পারে রোগীর৷ কিন্তু রোগীর কাছ থেকে trauma / tb / fever এরকম কোনো history আপনি পেলেন না যাতে করে আপনি pneumothorax হওয়ার কারণটা ধারণা করতে পারবেন।
রোগীর সাথে কথা বলতে বলতে জানতে পারলেন এরকম সমস্যা আগের হয়েছে। কখন হয়েছে জিজ্ঞেস করায় জানতে পারলেন – মাসিকের সময় তার এরকম সমস্যা হচ্ছে। এবার আপনি একটা Clue পেলেন।
সম্বাবনা বেশি এই রোগীর Thoracic Endometriosis আছে।
মেয়েদের uterus এ 3 টা layer এর মধ্যে একটা layer হলো Endometrial layer. মাসিকের সময় এই layer টা shedding out হয়ে bleeding হয়।
Endometriosis হচ্ছে এমন একটা condition, যেখানে uterus এর এই endometrial layer টা uterus ছাড়াও body অন্য কোনো জায়গায় present থাকে।
এই রোগীর ক্ষেত্রে endometrial layer টা তার lungs এর pleura তে আছে, তাই তার ক্ষেত্রে এই condition কে আমরা বললাম – Thoracic Endometriosis.
মাসিকের সময় endometrial layer shedding হওয়ার জন্য যে bleeding টা হচ্ছে তা বের হয়ে যাচ্ছে।
কিন্তু lungs এর pleura তে endometrial layer এর জন্য সেখানে যে bleeding টা হলো তা তে বের হয়ে যেতে পারছে না।
এতে করে সেখানে irritation হচ্ছে, অনেক সময় blood filled cyst তৈরী হয়ে যাচ্ছে। এই গুলো rupture হয়ে pleural space এ air জমা হচ্ছে, যেখান থেকে develop করতেছে pneumothorax.
এই জন্যেই মূলত এই patient এর pneumothorax এর feature গুলো ছিলো। Thoracic Endometriosis এর জন্য কোনো patient এর pneumothorax develop করলে সেই pneumothorax কে Catamenial pneumothorax বলা হয়।
Raiyyan Tahsan. Date:-07-05-2025 Wednesday Time:- 06-03-21 Pm