টিনিয়া মনে হলেও টিনিয়া নয়!!

জমির মিয়া,বয়স ২৮
স্কিন লেসন নিয়ে আসলো আপনার কাছে:
স্কিনে ছোট ছোট hypopigmented, pinkish বা brownish macules/patches
Upper chest, back, neck এ ছড়িয়ে ছিটিয়ে আছে।mild itching present
মাথায় আসলো এগুলো টিনিয়া কিনা?
কিন্তু এগুলোতে central clearing নেই!!
টিনিয়ার টিপ্যিকাল ফিচার ধরে ধরে স্যার পড়িয়েছিলেন:
Round, annular, well-defined active border with central clearing
বেশ ভালে রকমের itching থাকে
কিন্তু এখানে :
Irregular patches or spots কোনে নির্দিষ্ট শেইপ নেই
hypopigmented leison
আবার সবগুলোর active margin ও নেই?
এটা তাহলে শিউর টিনিয়া না!!
এটা টিনিয়ার বড় ভাই pityriasis versicolor
এটাকে আবার tinea versicolor নামেও ডাকে!!
রোগী কী ফিচার নিয়ে আসতে পারে:
১. Oily areas :chest, back, neck, shoulders এগুলোতে বেশি থাকবে
২. Irregular patches or spots, may coalesce into larger areas
(tinea এর মতো rounded,annular pattern..active margin..central clearing থাকবেনা)
৩. Hypopigmented, hyperpigmented, or mildly reddish patches হিসাবে থাকতে পারে
৪. Usually mild or no itching।খুব বেশি খাউজানি থাকেনা।
৫.টিনিয়া highly contagious বাট p. versicolor contagious না।
Tinea versicolor হল এক ধরনের superficial fungal skin infection, যা সাধারণত শরীরের ত্বকের উপরের স্তরে হয়ে থাকে। এটা Malassezia নামক lipophilic yeast দ্বারা হয়, যা সাধারণত আমাদের স্কিনে harmless অবস্থায় থাকে।
Triggering Factors
গরম ও আর্দ্র আবহাওয়া
অতিরিক্ত ঘাম
Oily skin
Immunosuppression
Hormonal change (e.g. adolescence)
এসব কারণে Overgrowth এবং Disease Development হয়:
এসব কারণে Malassezia overgrow করে, এবং yeast → mycelial phase-এ রূপ নেয় (pathogenic form)।
এই fungus lipids ভেঙে azelaic acid তৈরি করে → যা melanocyte function inhibit করে → ত্বকের hypopigmentation বা hyperpigmentation দেখা দেয়।
তখন:Skin Appearance
স্কিনে ছোট ছোট hypopigmented, pinkish বা brownish macules/patches হয়।
স্কেলিং থাকে (fine scale), কিন্তু চুলকানি খুব বেশি থাকেনা।
সাধরণত পেশেন্টরা লং হিস্টরি নিয়ে আসে।প্রথমে গুরুত্ব দেয়না।একটা সময় পর বাড়লে ডাক্তারের কাছে আসে।
diagnostic test টা খুব মজার:
Wood’s lamp এ: Yellow-green fluorescence দিবে।
চিকিৎসা ম্যাজিকের মতো কাজ করবে ইনশাআল্লাহ। কী চিকিৎসা দিবো:
১.topical sulconazole cream + 6% salicylic acid cream -apply once at night
২.প্রতিদিন গোসল করার সময় selenium sulfide shampoo দিয়ে ইফেক্টেড এরিয়া ওয়াশ করবে।হাত দিয়ে রাব করে দিবে।৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলবে।
এটা প্রাথমিক ভাবে দেয়া যায়।অধিকাংশ রোগী এতেই শিফা পায়।
তবে যদি খুব widespread involvement হয়:
তাহলে add :
oral itraconazole 100mg
1+0+1 -for one month
কিংবা,oral fluconzaole two times weekly ও দেয়া যায়।
fluconazole 150 mg tb
প্রতি ৩ দিন পর পর একটা নিবে-১ মাস চলবে
পেশেন্ট কাউন্সিলিং:
১. Infection চলে গেলেও skin color restoration হতে weeks to months (৩মাস পর্যন্ত) লাগতে পারে (because melanocyte function slowly return করে)
২.ল্যুজ জামাকাপড় পড়বে
৩.ঘামলে শরীর শুকানের চেষ্টা করবে।
Raiyyan Tahsan Date:-06-05-2025 Tuesday Time:- 10-09-34 Pm