আচ্ছা মেডিকেল এর ছোট ভাইয়া এবং আপুরা ,
কখনো কি ভেবেছো,
“কোষের বেশিরভাগ এই পানি( fluid ) আবার কোষের বাইরের পর্দা টা ও পানি প্রকৃতির ( fluid in nature) তাহলে কেনো পানির ভারে চুপসে যায় না কোষগুলো
কি উত্তর মাথায় এসেছে
আরেহ না আসলে সমস্যা নেই, তোমাদের জিসান ভাইয়া আছে নাহ্!
আচ্ছা বলতো, তোমরা বিয়ে বা অনুষ্ঠানে কখনো প্যান্ডেল টানাতে দেখেছো অথবা ঘর বা বিল্ডিং বানাতে
হ্যাঁ, Exactly, প্যান্ডেল টানাতে যেমন অনেক গুলো, বাশঁ দেওয়া লাগে বা বিল্ডিং তৈরি তে যেমন অনেকগুলো ফিলার থাকা লাগে,
তেমনি একটা কোষ বা cell যাতে চুপসে না যায়, তার জন্য, সৃষ্টিকর্তা কোষের মাঝে ও অনেকগুলো ফিলার বা স্তম্ভ দিয়েছেন।
এগুলোকে বায়োলজি বা মেডিকেল এর ভাষায় বলায়,
“Cytoskeleton বা কোষীয় অন্ত-কঙ্কাল “
এই cytoskeleton টা কোষের আকার এবং কোষকে physical support দেয়।
তাহলে চলো জেনে নেওয়া যাক,
এই Cytoskeleton আসলে কি
এটা আসলে অনেকগুলো protein এর সমন্বয়, যে protein গুলো একসাথে হয়ে দেখতে অনেকটা দঁড়ি মতো লাগে।।
তাইলে, আসো, দেখি, কি কি প্রোটিন নিয়ে এটা তৈরি হয়??
Microtubules ( ফাঁপা নলের মতো)
Filaments ( পেচানো দঁড়ির মতো)
Microtubules : এটা অনেকগুলো tubulin মিলে তৈরি হয় ফাঁপা নলের মতো ( polymer of Tubulin) ,
এটা, সিলিয়া, ফ্ল্যাজেলা এবং সেন্ট্রিয়োল এর মতো অঙ্গাণু তৈরিতে সাহায্য করে।
এবং, কোষের অঙ্গাণু গুলো কোষের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে এই ফাঁপা নল সাহায্য করে।
Filaments : এইটা আবার তিন রকমের হতে পারে,
Thick filaments ( এটা Actin পরমাণু দিয়ে গঠিত)
Thin filaments ( এটা myosin পরমাণু দিয়ে গঠিত)
Intermediate Filaments
Thick & Thin filaments এর, Actin & Myosin আবার একজন অন্যজন ছাড়া থাকতে পারেই না, এরা একসাথে হয়েই, পেশী সংকোচন এ সাহায্য করে।
এরা কোষের চলাচল এ সাহায্য করে, যেমন, গ্লাইডিং, সাইটোকাইনেসিস ইত্যাদি।
এখন আসো, Intermediate Filaments,
এটা নানা রকমের প্রোটিন নিয়ে তৈরি,
একেক কোষ এ একেক রকম,
যেমন ধরো,
চামড়ার কোষ (Epithelial Cell ) – Keratin
ব্রেইন কোষ ( Nerve Cell) – Neuro filaments
পেশি কোষ ( Muscle Cells) – Desmin
এটা, কোষের ফ্লুইড যখন বাইরের দিকে বের হয়ে আসতে চাই, তখন সেই প্রেশার এর বিপরীতে প্রেশার তৈরি করে, Cell কে Balance রাখে ( Reinforce of Cell) ..
এই হলো, Cytoskeleton এর ইতিহাস….. Raiyyan Tahsan.“ Date:-05-05-2025 Monday Time:-10-23-33 Pm