Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(455).(11).Padietric Case No 09.Burn

 (বাচ্চারা burn নিয়ে আসলে একজন ডাক্তার হিসাবে আপনি কী করবেন?)

আবির বয়স ১০

ওজন ৩৩ কেজি

গরম পানিতে পুড়ে গিয়ে হাসপাতালে আসছে

রোগীর মা জানান, দুপুরে গ্যাস চুলায় ভাত বসানোর সময় অসাবধানতাবশত ফুটন্ত পানি আবিরের উপর পড়ে যায়। সাথে সাথে ঘাড়, পিঠ এবং দুই হাত পুড়ে যায়। প্রাথমিকভাবে বাসায় ঠাণ্ডা পানি দেওয়া হয় এবং সাথে সাথে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

ইতিমধ্যে দু ঘন্টা দেরী হয়ে গিয়েছে

প্রথমে আসার পরেই একজন ডাক্তার হিসাবে আমি assessment করবো কতো পার্সেন্ট burn হয়েছে।

-দেখলাম যে ৩০% এর মতো burn…

আমি প্রথমেই rule of 9 অনুযায়ী দেখি কতো % পোড়া হয়েছে:

-পিঠ = 18%

-দুই হাতের সামনে = 9%

-ঘাড় = 3%

→ মোট = ৩০% TBSA(total body surface area)

তারপর নেক্সট টাগেট ,আমি এখন কী করবো?

এখন ইমিডিয়েট ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হবে।

Immediate Fluid Management কিভাবে করবো?

Parkland Formula ব্যবহার করে fluid calculate করবো:

4 mL × ওজন (kg) × %TBSA = মোট ২৪ ঘণ্টায় ফ্লুইড চাহিদা বের হবে

= 4 × 33 × 30 = 3960 mL in 24 hours এ লাগবে

ভাগ করে দেওয়া হবে:

-প্রথম ৮ ঘণ্টায় (burn হওয়ার সময় থেকে):

= ১৯৮০ mL

→ কিন্তু রোগী এসেছে ২ ঘণ্টা পরে, তাই পরবর্তী ৬ ঘণ্টায় দিতে হবে 1980 ml..

→ 380 mL/hour

তাহলে পরবর্তী ১৬ ঘণ্টায়:

= ১৯৮০ mL → 124 mL/hour দিবো।

যেহেতু ১০ বছরের বাচ্চা maintenance fluid babysol junior 2L stat and daily দেয়া সেইফ।

তারপর,

Foley catheter দিয়ে urine output মনিটর করবো

-Target: ≥ ১ mL/kg/hour → আবিরের জন্য = 33 mL/hour

-Vitals প্রতি ঘণ্টায় চেক করবো

এখন যথাসম্ভব ড্রেসিং করে ফেলতে হবে:

normal saline দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে ফেলতে হবে।

Silver sulfadiazine cream লাগিয়ে দিতে হবে burn area তে।

মনে রাখবেন : ফোস্কা গুলো ফাটানো যাবেনা!!

তারপর paraffin gauze dressing লাগিয়ে দিবো।

তার উপর soft roll দিয়ে কাভার করে রাখলে ভালো।

নেক্সট স্টেপ:

Pain Management

-Inj. Paracetamol IV দিলাম — ১৫ mg/kg = প্রায় ৫০০ mg

-ব্যথা থাকলে বা বেশি হলে Inj. Morphine slow IV দেওয়া যেতে পারে।

অবশ্যই injectable ppi দিয়ে দিবো।

Inj. TT +Inj. TIG দিয়ে দিবো।

নেক্সট :

Inj. Flucloxacillin 500 mg IV

-যেহেতু ওজন ৩৩ কেজি

Minimum dose:

50 mg × 33 = 1650 mg (≈ 1.5 g IV QID)

note: অনেকে inj.ceftriaxone 1gm(stat and bd) suggest করেন এবং এটা প্রাকটিসও করা হয় widely..but signs of infection না থাকলে গাইডলাইন অনুযায়ী প্রথমেই দিতে মানা করা হয়।

যাইহোক এটা বাংলাদেশ ,হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা নাজেহাল।তাই prophylaxis হিসাবে দিয়ে দেয়াই ভালো।তবুও এক্সপার্টরা অপিনিয়ন দিবেন কমেন্টে!!

– একটা Voltalin suppository 50mg দিতে পারি।পেইন রিলিভ হবে কিছুটা।

-Syp.phenergon plus -1 TSF -BD দিতে পারি বাচ্চা বেশি irritable হলে( এটা প্রাকটিস করা হয়,তবে গাইডলাইন সাজেস্ট করেনা)

স্পেশাল নোট:

অবশ্যই high protein diet দিতে হবে(ডিমসহ যা প্রোটিন এভেইলেবল সেটা খাবে)

২৪ ঘন্টার মধ্যে খাবার শুরু করবে।

genital area এর আশেপাশে হলে অবশ্যই catheterized করতেই হবে।

মুখে হলে NG tube দিতে হবে।

অবশ্যই CBC,S.Electrolytes,S.creatinine ,chest xray দিয়ে দিবেন!

Raiyyan Tahsan. Date:-05-05-2025 Monday Time:-10-18-33 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top