Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(441).29.Pharmacology Case No 37. Frusemide

শরীরে জমা পানি দূর করতে Frusemide দিলেন, ব্যাথা দূর করতে NSAIDs দিলেন। কী হতে পারে এরপর?

Frusemide কাজ করবে Renal Tubules এর Loop of Henle তে। এখানে সে Na⁺-K⁺-2Cl⁻ চ্যানেল কে বন্ধ করে দিবে। ফলে অতিরিক্ত Na+ আবার Blood এ Back আসবে না, Na+ না আসলে Water ও আসবে না Back body তে। তারা Renal Tubules দিয়ে যেয়ে Urine হয়ে বের হয়ে যাবে Body থেকে। এভাবে শরীরে অতিরিক্ত জমা পানি কমাতে থাকবে এই Drug.

এখন আপনি সাথে ব্যাথার জন্য NSAIDs দিলেন। এবার দেখা যাক কী হয়?

এই Drug যেটা করবে, সে Prostaglandin (PG) তৈরী হতে দিবে না।

PG তৈরী না হলে Kidney তে Afferent Arteriole কে Dialate করার কেউ থাকবে না। কারণ PG এর একটা কাজ হলে প্রয়োজনে Afferent Arteriole কে Dialate করে রাখা।

এখন Afferent Arteriole কে Dialate করলে সুবিধা কী?

বেশি বেশি Water, Na+ ঐ Renal Tubule এর ভেতরে যাওয়ার সময় পাবে যদি Afferent Arteriole কে Dialate করে রাখা হয়।

এখন NSAIDs দেওয়া ফলে Renal Tubules এর ভেতর বেশি বেশি Water, Na+ যেতে পারবে না, ফলে তারা Body থেকে বের হতে পারবে না, Body তেই থাকবে। শরীরে জমা পানি আরো জমতেই থাকবে Frusemide দেওয়ার পরেও।

  • আচ্ছা আপনি দিয়েই দিলেন ২ টা Drug একসাথে। সাথে আরো একটা Drug দেওয়া উচিৎ ছিলো। কোনটা?

Answer Is:- প্রথমত আপনার Frusemide এর সাথে NSAID দেওয়া উচিৎ হয়নি। কারণ, এতে করে Frusemide এর কাজ ব্যাহত হচ্ছে।

আবার আপনি NSAID দিয়ে দিলেও PPI দেন নাই।

ACEi/ARB দিলে আপনি Condition টা কে আরো খারাপ বানায় ফেলবেন। কারণ, তখন Glomerulus এর ভেতর Blood থাকবে কম সময়। ACEi দিলে efferent Arteriole কে চেপে ধরার কেউ থাকবে না৷ Blood Afferent দিয়ে আসবে, Efferent দিয়ে দ্রুত বের হয়ে যাবে।

যারা ACEi ওর ARB লিখতেসেন,ACEi/ARB তো হওয়ার কথা না,কারণ Angiotensin efferent arteriole কে কনস্ট্রিক্ট করে রাখে, ওইটাকে inhibit করে দিলে যতটুক ব্লাড গ্লোমেরুলাস এ আসতো ওইটাও তারাতারি efferent দিয়ে চলে যাবে কারণ, angiotensin না থাকায় efferent এখন dialated. তো সোডিয়াম আর ওয়াটার ফিল্টার না হয়েই ব্লাড দিয়ে এফারনেট এর মাধ্যমে আবার চলে যাবে।

Dermatology Case No 00.Burn Management

গতকাল বার্ন ম্যানেজমেন্ট নিয়ে লিখছিলাম।

অনেকের প্রশ্ন blister কেনো ফাটানো যাবেনা?নিষেধ কেনো?

একটা কথা মনে রাখবেন:

Burn blister is nature’s bandage—don’t pop it unless you must!”

মনে রাখবেন:

blister গুলো প্রাকৃতিক ব্যান্ডেজের মতো কাজ করে:

-ফোসকার ভিতরের fluid (serous fluid) আসলে burn site কে বাইরের জার্ম থেকে রক্ষা করে।

-এটা একধরনের sterile environment তৈরি করে যাতে healing ভালো হয়।

Infection এর ঝুঁকি বাড়ে:

ফোসকা ফেটে গেলে ভিতরের raw tissue বাইরে এক্সপোজ হয়ে যায়।

এতে bacterial entry সহজ হয় → cellulitis বা wound infection হতে পারে → এমনকি sepsis পর্যন্ত হতে পারে।

Delayed healing:

-intact blister থাকলে skin regeneration দ্রুত হয়।

-blister ফাটালে epithelialization-এ বিলম্ব হয়।

Pain বাড়ে:

-blister ফেটে গেলে nerve endings exposed হয় → খুব ব্যথা হয়।

তবে কখন ফাটানো যেতে পারে:

(Exception)

যদি blister টা অনেক বড় হয় এবং tension বা pain খুব বেশি দেয় তাহলে ফাটানো যাবে।

অথবা অনেক সময় spontaneous rupture হয়ে যায়→ তখন sterile needle দিয়ে drain করে sterile dressing দিতে হয়।

নরমাল স্যালাইন ওয়াশ দিয়ে ,ওয়েনমেন্ট দিয়ে ,paraffin soaked gauze নেট দিয়ে ড্রেসিং করে রাখবেন।

Raiyyan Tahsan. Date:-04-05-2025 Sunday Time:-10-01-25 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top