Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(428).(18).Hematology Case No 10. Multiple Myeloma-1

একজন ৬৫ বছরের ভদ্রলোক, কয়েক মাস ধরে কোমর ব্যথা নিয়ে ঘুরছেন।

হাসতে গিয়েও পাঁজরে ব্যথা, দাঁড়ালে মনে হয় মেরুদণ্ড দুমড়ে যাবে।

আজ ESR রিপোর্ট – 120 mm/hr!

ডাক্তার চেয়ে দেখলেন X-ray,

দেখলেন –

স্কাল এ punched-out lesion,

পিউবিক র‍্যামাস আর অ্যাসিটাবুলাম ইরোশন।

কী ভয়ানক ইঙ্গিত!

Multiple Myeloma – একটা নীরব আততায়ী।

.

Multiple Myeloma তে কী হয়?

Plasma Cell গুলো পাগলা ঘোড়ার মতো বেড়ে যায়,

একটাই ধরনের Immunoglobulin (M-protein) বানাতে থাকে।

আর তার ফলাফল:

Hyperviscosity Syndrome: রক্ত ঘন হয়ে যায় → Retinal hemorrhage, Cerebral ischemia, Bruising।

Bone Damage: Plasma cells cytokine release করে → Osteoclast stimulation → Bone resorption → Lytic lesions।

Renal Failure: Light chain deposition আর Hypercalcemia → Kidney damage।

Amyloidosis: কিডনি, হার্ট সহ নানা অঙ্গে Amyloid জমে dysfunction হয়।

Spinal Cord Compression: Vertebral collapse বা Extramedullary mass → Acute neurological deficit হতে পারে।

.

Clinical Features – মনে রাখার মতো করে বলি –

Bone pain (বিশেষ করে Low back pain)

Fractures (Pathological fracture এর ঝুঁকি বাড়ে)

Anemia (Pallor, fatigue), Pancytopenia,

Recurrent infections (Immunoglobulin suppression)

Hypercalcemia (Confusion, weakness, constipation)

Renal impairment (Raised creatinine, proteinuria) –

কয়েকটা কারণ হতে পারে (VVI for exam)

1. অতিরিক্ত Paraprotein deposition

2. Hypercalcemia হয়ে স্টোন

3. Infection বাড়বে, যেহেতু Ig কাজ করছে না

4.ব্যথার জন্যে chronic Nsaid ইউজ থেকে

5. Chronic inflammation থেকে Amyloid deposit হয়ে

এছাড়া,

Neurological complication (Spinal cord compression → Weakness বা paralysis)

Hyperviscosity symptoms (Blurred vision, stroke-like features)

এগুলো ও পাওয়া যাবে,

.

Diagnosis – সহজভাবে মনে রাখার Shortcut:

Multiple Myeloma ডায়াগনসিস করতে লাগবে কমপক্ষে দুইটা criteria:

1. Bone marrow plasmacytosis >10%

2. M-protein detect করা (Serum বা Urine দিয়ে)

3. Skeletal survey তে Lytic bone lesions

.

Investigations যেগুলো করতে হয়:

Bone marrow aspiration: Plasma cell >10% থাকলে suggestive।

Serum Protein Electrophoresis: M-spike দেখা যায়।

Urine Bence Jones protein: Free light chain detect হয়।

Skeletal survey: X-ray/CT/MRI দিয়ে দেখা যায় “punched-out” lytic lesions।

Serum Beta-2 Microglobulin এবং Albumin: Prognostic marker।

ESR খুব বেশি: প্রায় সবসময় >100 mm/hr এর বেশি থাকে।

Cytogenetic analysis: ভবিষ্যত prognosis নির্ণয়ে সহায়ক (যেমন t(4;14), del(17p) ইত্যাদি খোঁজা হয়)।

.

Treatment – রিভিশন করার মতোভাবে:

Immediate –

1. বেশি পরিমাণে পানি খেতে হবে।

2. Bone pain এর জন্যে analgesic

3. Hypercalcemia and bones lytic lesion prevention এর জন্যে Bisphosphonate

4. Urate nephropathy prevention এর জন্যে Allupurinol

5. প্রথম 3 মাসের জন্যে Levofloxacin

Chemotherapy: Cyclophosphamide, Melphalan + Steroids

IMiDs(Immuno Modulator) : Thalidomide, Lenalidomide, Pomalidomide

Proteasome Inhibitors: Bortezomib, Carfilzomib

Radiotherapy: Painful lytic lesion বা spinal compression এ

Autologous HSCT: Young fit patients এর জন্য

.

Bottomline:

Bone pain +Hypercalcemia +Anemia +ESR >100 + M-protein = Think Myeloma FIRST.

Raiyyan Tahsan. Date:-30-04-2025 Wednesday Time:-03-34-45 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top