Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

(46).Internal Medicine Case No 01. Typhoid

Typhoid এ Diarrhoea অথবা, Constipation যে কোনটাই হতে পারে।

ধরেন কারো Typhoid এর জন্য diarrhoea শুরু হলো। Typhoid এর treatment হিসেবে সে antibiotic খাওয়াও শুরু করে দিলো। এখন এর জন্য তার চুলের উপর কোনোরকম effect পড়তে পারে কী না?

চুলের জন্য প্রয়োজনীয় একটা vitamin হচ্ছে -Biotin এটা water soluble vitamin মানে এটা body তে তেমন একটা store হয়ে থাকবে না। এই vitamin টা আমরা আমাদের খাবার থেকে পাই এবং এটা আমাদের শরীরে absorb হয় small intestine এ।

কিছু পরিমাণ biotin আমাদের intestine এর flora থেকেও আসে।

তো typhoid fever এর জন্য একদিকে diarrhoea হচ্ছে, এতে করে Biotin absorb হতে পারছে না।

অন্যদিকে, antibiotic চলার জন্য intestine এর flora গুলো নষ্ট হয়ে যাওয়ায় সেখান থেকেও Biotin তৈরী হচ্ছে না৷

  • এসব কারণে Biotin এর অভাবে চুল পড়া শুরু হতে পারে। তবে পরবর্তীতে সুস্হ হয়ে যাওয়ার পর এ সমস্যা থাকবে না।

Raiyyan Tahsan. Date:-30-04-2025 Wednesday Time:-10-06-45 Am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top