Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

(2).Dermatology Case No 51. Secondary Syphillis

এই জিহ্বা, এই তালু… আর পায়ে ছাপ — কী হতে পারে বলুনতো?

একটা রিয়েল কেস সিনারিও—

২০ বছর বয়সী যুবক, কয়েকদিন ধরে হাত-পা ও মুখে অদ্ভুত র‍্যাশ। মুখ খুলে দেখি জিহ্বায় mucous patch, তালুতে ও পায়ের তালায় copper-colored rash।

Mucous patches: জিহ্বা বা মুখের ভিতরে সাদা ছোপ ছোপ দাগ

Palmoplantar rash: হাত-পায়ের তালুতে দানা বা প্যাঁচাল মত র‍্যাশ

Lymphadenopathy: গলা বা বগলে গ্রন্থি বড় হয়ে যাওয়া

Systemic symptoms: জ্বর, মাথাব্যথা, চুল পড়া (patchy alopecia)

এরকম সিনারিও আসলে কী ভাববেন?

এটা secondary syphilis!! Great Imitator” নামে পরিচিত এই রোগটি তার বহুরূপী উপসর্গের জন্য কনফিউশন তৈরি করে প্রায়ই..

আমরা কিছু ক্লাসিকাল সাইন পাই secondary syphillis এ:

Classical Signs:(পরীক্ষায় লাগবে)

Condylomata lata: Moist, flat-topped papules in genital/perianal region (এখানে যদিও নেই)

Snail track ulcers in oral mucosa

Differential Diagnosis কী হতে পারে?

Pityriasis rosea

Psoriasis

Drug rash

কিভাবে শনাক্ত করবো?

Non-treponemal tests:

VDRL (Venereal Disease Research Laboratory)

RPR (Rapid Plasma Reagin)

specific tests:

FTA-ABS (Fluorescent Treponemal Antibody Absorption)

TPPA (T. pallidum Particle Agglutination)

কেন গুরুত্ব দেবেন?

এটা একটা treatable disease, কিন্তু যদি ধরা না পড়ে, সেটা চলে যেতে পারে Tertiary Syphilis-এ – যা neurologic, cardiac system-এ মারাত্মক জটিলতা তৈরি করে।

pathophysiology কী:

Secondary Syphilis এর Pathophysiology

মূল জীবাণু: Treponema pallidum, একটি স্পাইরাল আকৃতির ব্যাকটেরিয়া (spirochete)

প্রাথমিক সংক্রমণ ঘটে: যৌন সংস্পর্শ, কাটা/আঘাত, বা মায়ের দেহ থেকে গর্ভস্থ শিশুর মধ্যে।

১.(Primary Stage) :

রোগী প্রথমে সংক্রমিত হয় T. pallidum দিয়ে

সংক্রমণের ৯–৯০ দিনের মধ্যে chancre (একটি পেইনলেস ulcer) তৈরি হয় genital বা oral mucosa-তে

এই ulcer থেকে ব্যাকটেরিয়া লসিকানালি (lymphatics) ও রক্তে প্রবেশ করে

২.

সারা শরীরে ছড়িয়ে পড়া – Dissemination Stage

Bloodstream দিয়ে T. pallidum সারা শরীরে ছড়িয়ে পড়ে

Skin, mucosa, lymph node, CNS সব জায়গায় পৌঁছে যায়

৩. শরীরের ইমিউন রেসপন্স শুরু হয় – Immune Battle

Cell-mediated immunity & Humoral immunity কাজ শুরু করে

শরীরের বিভিন্ন স্থানে lesion তৈরি হয়:

মুখে সাদা দাগ (mucous patches)

-হাত-পায়ে rash

-lymph node বড় হয়ে যায় (lymphadenopathy)

৪.Immune Complex তৈরি হয় তারপর

ব্যাকটেরিয়ার antigen antibody → Immune complex তৈরী করে

এই কমপ্লেক্স বডির বিভিন্ন জায়গায় জমা হয়ে Skin rash, fever, malaise, sore throat এর কারণ হয়।

৫.Latent phase এ চলে যেতে পারে :

তখন রোগের লক্ষ্মণ থাকেনা,কিন্তু ভেতরে ভেতরে বিভিন্ন সিস্টেমে ছড়িয়ে যেতে শুরু করে।

Tertiary Syphilis → Brain, heart, nerve system এ মারাত্মক ক্ষতি করতে পারে।

চিকিৎসা (Treatment) কী দিবেন:

First-line treatment :

Benzathine Penicillin G 2.4 million units IM – single dose

(একবার ইঞ্জেকশনেই নিরাময় সম্ভব!)ইনশাআল্লাহ।

Penicillin allergy থাকলে:

Doxycycline 100 mg orally BID x 14 days

OR Ceftriaxone 1g IV/IM daily x 10–14 days

ফলো আপ কিভাবে করবো:

RPR / VDRL টেস্ট ৬, ১২, ২৪ তম মাসে

টাইটার ৪ গুণ কমে এলে ধরে নেয়া যাবে ইমপ্রুবমেন্টের দিকে যাচ্ছে।

সাথে কিছু পরামর্শ দিতেই হবে:

১।পার্টনারকেও চিকিৎসা দিতে হবে।

২।সেইফ physical relation মেইন্টেইন করতে হবে।প্রটেকশন ব্যবহার করতে হবে।

References:

Harrison’s Principles of Internal Medicine, 21st Ed

CDC Guidelines 2021

Robbins Basic Pathology, 10th Ed

Raiyyan Tahsan Date:-26-04-2025 Saturday Time:-10-47-45 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top