Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

(01).Cardiology Case No 18. Different Condition of Heart Rate

আমাদের Heart rate এর একটা Normal Range আমরা জানি – ( 60 to 100) beats/minute.

যখন heart rate 60 beats/minute এর কম হয় তখন সে Condition কে আমরা বলি bradycardia.

Inferior MI তে কিন্তু এই bradycardia হতে পারে। Heart এর Inferior surface এ Blood supply দেয় Right coronary artery. এই Artery যদি block হয়ে যায়, তাহলে develop করবে Inferior MI.

এখন right coronary artery শুধু inferior surface কেই না, AV node কেও blood supply দেয়।( 60% ক্ষেত্রে)

AV node যদি blood supply এর অভাবে পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে SA node থেকে তৈরী হওয়া Impulse AV node হয়ে ventricle এ যেতে পারবে না। এক্ষেত্রে যে condition টা develop করবে তা হলো Complete heart block.

SA node থেকে কোনো impulse না আসায় ventricle তার নিজের impulse নিজেই তৈরী করতে শুরু করবে।

আমরা জানি ventricle মিনিটে impulse তৈরী করতে পারে 15 থেকে 40 টা। একটা Impulse তৈরী করলে 1 টা beat তৈরী হবে। মিনিটে Ventricle যদি 40 টা impulse তৈরী করতে পারে তাহলে এক্ষেত্রে heart rate হবে 40 beats/minute.

অর্থাৎ, দেখা যাচ্ছে এক্ষেত্রে heart rate 60 beats/minute এর কম অর্থাৎ bradycardia develop করবে।

Raiyyan Tahsan. Date:-23-04-2025 Wednesday Time:-07-43-45 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top