Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

HTN Case No 10. Persistent Low Blood Pressure

চলুন আজকে কথা বলি খুবই পরিচিত একটা সমস্যা নিয়ে। সেটা হলো persistent Low Blood pressure.

রোগীর BP সব সময় কম থাকে। যেমন 80/40 mm Hg. রোগী এর ওর পরামর্শে সব সময় Saline খায় কিংবা দুটো করে ডিম খায়। তবু BP ঠিক বাড়ে না।

বসা থেকে উঠে দাড়ালে পুরো দিন দুনিয়া আধার হয়ে আসে।

কি করবেন এমন কোন রোগী পেলে?

প্রথমে আপনাকে বের করতে হবে সম্ভাব্য কারণ গুলো কি?

আমি নীচে লিখে দিচ্ছি।

👉🏿অনিয়ন্ত্রিত ডায়েট রেসট্রিকশন:

এটা এখন কার সময়ের অনেক জনপ্রিয় একটা ট্রেন্ড। একদম কঠিন ভাবে ডায়েট রেসট্রিকশন করা। খুবই সামান্য ক্যালোরি ইনটেকের কারনে এক্ষেত্রে শরীর দুর্বল হয়ে পরে এবং Blood pressure কমে যায়।

👉🏿মা খালারা যারা রান্না করেন গরমের মাঝে চুলার কাছে। তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণ Sweating and Dehydration হয়। পর্যাপ্ত পানি খেলেও যেটার ঘাটতি লাঘব হয় না। কারন ঘামের সাথে লবণ ও বের হয়। এক্ষেত্রেও BP persistently কম থাকতে পারে।

👉🏿Sleep Deprivation and Insomnia : Short term Sleep Deprivation সাধারণত Blood pressure বাড়ালেও।যাদের Long term Insomnia থাকে, তাদের ক্ষেত্রে Low blood pressure দেখা যায়।

👉🏿Adrenocortical insufficiency:

এটা দুই ধরণের আছে। Primary and Secondary. দুইক্ষেত্রেই Cortisol level Blood এ কমে যায়।

Secondary cause সবচেয়ে বেশি Common. বিশেষ করে যারা কোন অসুখের কারনে কিংবা গ্রাম্য কোয়াকের পরামর্শে অনিয়ন্ত্রিত ভাবে Steroid নিয়ে থাকেন, এবং পরবর্তীতে সেই Steroid বাদ দিয়ে দেন। তখন Adrenocortical insufficiency Develop করে। আবার অনেক ক্ষেত্রে TB রোগের কারণে Adrenal gland affected হয়। সেখান থেকেও cortisol Deficiency হতে পারে। Cortisol এর অভাবে Body থেকে Sodium and Water loss হয়। এবং BP কমে যেতে থাকে।

👉🏿ওষুধের কারনে। যেমন Diuretics,Tryptin , কিংবা কোন Anti Hypertensive Drug কেউ অতিমাত্রায় ব্যবহার করলে Blood pressure কম থাকতে পারে।

👉🏿Salt losing Nephropathy: এই রোগে Kidney দিয়ে Sodium , potassium and H20 Loss হতে থাকে। যার ফলে Blood pressure সব সময় কম থাকে।

যেমন Barter Syndrome and Gitelman’s Syndrome.

করণীয় :

👉অনিয়ন্ত্রিত ডায়েট পরিহার।

👉নিয়মিত ঘুম।

👉যারা গরমে কাজ করে তাদের প্রয়োজনীয় Orsaline খাওয়া।

👉অনিয়ন্ত্রিত কোন ড্রাগ পাচ্ছে কিনা সেটা খেয়াল করা।

👉ডাক্তারের পরামর্শ অনুযায়ী Serum cortisol এবং Serum Electrolytes এর মাধ্যমে এবং প্রয়োজনে Urine electrolytes এর মাধ্যমে Adrenocortical Insufficiency কিংবা Salt losing Nephropathy Exclusion করা।

Raiyyan Tahsan ❤️ Date:-05-04-2025 Saturday Time:-2-51-45 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top