Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

Hematology Case No 7. Anemia-2

অতিরিক্ত গ্যাস বা এসিডিটি তে ভোগা রোগীদের গভীর ভাবে অবজার্ভ করে আমি যা পেয়েছি তা হলো উনাদের প্রত্যকে এনিমিয়া বা রক্তশূন্যতায় ভোগেন।

সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উনাদের রক্ত পরীক্ষা করলে এই রক্তস্বল্পতা ধরা পড়ে না।তার করণ হচ্ছে, পরিমানগত ভাবে রক্ত ১১গ্রাম বা তার বেশি থাকে কিন্তু রক্তের বিভিন্ন ইন্ডিকেটর এ রক্তের দূর্বলতা বুঝা যায়।

এই ধরনের এনিমিয়াকে বলা হয় হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক এনিমিয়া।

হাইপোক্রোমিক মানে রঞ্জকের পরিমান কম আছে, এখানে হিমোগ্লোবিন একটি রঞ্জক প্রোটিন যার পরিমান কমে যায়।

মাইক্রোসাইটিক মানে রক্তের কোষটি ছোট হয়ে গেছে।

এই দুটি কমে এনিমিয়া বা রক্তশূন্যতা হয়েছে।তাই রক্তের পরিমান ঠিক থাকলেও রোগী নানা ধরনের সমস্যায় ভোগেন।

মাথাঘুরে,বুক ধড়ফড় করে,চলতে গেলে দম লেগে যায়,ক্ষুধামন্দা দেখা যায়,শরীর ঘেমে যায়,ঘন ঘন মুত্র হয় এবং কেউ কোন কথা বললে সারাদিন সেটায় মাথার মাঝে ঘুরে।

এসকল সমস্যার সমাধানও খুব সহজ এবং স্বল্পব্যয়ের।

আপনারা চিকিৎসা নিন সুস্থ থাকুন।আর হ্যা, আপনার আছে কিনা যাচাই করুন।

Raiyyan Tahsan. Date:-19-02-2025 Wednesday Time:-10-54-35 Am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top