This info was collected Dr.Sohan
শিশুর পেট ব্যথা
৩ থেকে ১০ বছর বয়সী শিশুর ঘন ঘন পেটব্যথার প্রায় ৮০ শতাংশ কোনো অসুখ ছাড়াই ঘটে থাকে, যাকে ‘ফাংশনাল এবডোমিনাল পেইন’ বলে।
কোথায় ব্যথা?– জিজ্ঞাসা করা হলে শিশু সাধারণত নাভির কাছাকাছি চারপাশে আঙুল রাখে।
মনে রাখবেন- শিশুর পেটে ব্যথার স্থান নাভি হতে যত দূরে থাকবে, ততই ওই ব্যথার সঙ্গে কোনো অসুখ জড়িত থাকার আশঙ্কা বৃদ্ধি পায়। এ ধরনের পেটব্যথার শিশুরোগী অত্যধিক মানসিক চাপে ভোগে, কিছুটা সিরিয়াস প্রবৃত্তির হয়ে থাকে। শিশু স্কুলে যেতে না চাইলে, পড়া ভালো না লাগলে, পরিবারে অশান্তি থাকলে, বন্ধুরা কোনো বিষয় নিয়ে উত্ত্যক্ত করলে, হঠাৎ বাসা পরিবর্তন বা বন্ধু পরিবর্তন ইত্যাদি কারণে পেটব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে।
এই ব্যথা কিন্তু ইচ্ছাকৃত নয়, বরং তার মনের গহিনে যে টানাপোড়েন চলে, তার বহিঃপ্রকাশ ঘটে পেটব্যথার মাধ্যমে। এসব ক্ষেত্রে পরীক্ষা করে কিছু পাওয়া যায় না।
কিছু বিষয় মনে রাখবেনঃ
তিন বছরের নিচে শিশুর পেটে ব্যথা হলে তা সাধারণত রোগের কারণেই হয়ে থাকে।
রোগের কারণে ব্যথা হলে শিশুরা সুনির্দিষ্টভাবে ব্যথার জায়গাটা দেখাতে পারে আর মানসিক কারণে হলে সেভাবে দেখাতে পারে না বা একেকবার একেক স্থানে দেখায়।
ব্যথার সঙ্গে জ্বর, র্যাশ, হাড়ে ব্যথা, ওজন কমে যাওয়া, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা হলে বুঝতে হবে, অবশ্যই সেই ব্যথার নির্দিষ্ট কারণ রয়েছে।
ব্যথার কারণে শিশুর ঘুম ভেঙে গেলে কখনোই তা মানসিক নয়।
সমস্যা বেশি মনে হলে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে….
সুস্থ থাকুক প্রতিটি শিশু
Md.Rafiqul Islam Lipu,Date:-23-09-2026 Wednesday,Time:-2-38-47 Pm