বাচ্চাদের কাশির সহজ সমাধান দিচ্ছি। পোস্টটি শেয়ার করে অন্যকে জানতে সহযোগিতা করতে পারেন বা সেভ করে রাখতে পারেন।
৭ মাসের উপরের সকল বাচ্চা কাশি হলে যদি আমার দেয়া টমেটো রসুনের স্যুপ আপনার বাচ্চা খেতে পারে তবে প্রথমে চেষ্টা করবেন এটা খাওয়ানোর জন্য। এটার গুণ নতুন করে বলার কিছু নেই। যারা বাচ্চাকে দিয়েছেন তারা এই স্যুপ সম্পর্কে জানেন। তবে জোর করে নয় যদি বাচ্চা খেতে পছন্দ করে তবে দিবেন।
রেসিপিটা শিখায়-
উপকরণ:
২টি পাকা টমেটো (কাটা)
২ কোয়া রসুন (কুঁচি)
১ চা চামচ অলিভ অয়েল/ঘি
১ কাপ পানি
লবণ স্বাদ অনুযায়ী তবে পরিমাণে কম
প্রস্তুত প্রণালী:
প্যানে অলিভ অয়েল/ঘি দিয়ে রসুন হালকা ভেজে নিন।
টমেটো যোগ করে মাঝারি আঁচে নরম করুন।
পানি দিন ও ৫-৭ মিনিট ফুটিয়ে নিন।
ভালোভাবে ব্লেন্ড করে ছেঁকে নিন (বাচ্চারা যেন সহজে খেতে পারে)।
খুবই সামান্য লবণ দিয়ে গরম গরম পরিবেশন করুন।
এই স্যুপ বাচ্চাদের বুকের কফ দূর করতে সাহায্য করে।
৭ মাসের নিচের বাচ্চাদের এই স্যুপ দিবেন না।
এখন শুস্ক কাশি হলে কি করবেন?
Mirakof pediatric drop (Butamirate Citrate)
প্রতি কেজিতে ২ ফোটা করে ৩ বেলা। অর্থাৎ বাচ্চার ওজন যদি ৫ কেজি হয় তবে ১০ ফোটা করে ৩ বেলা এভাবে।
আবার চেম্বারে বা সিক্রেট গ্রুপে হিস্ট্রি নেবার সময় কাশির হিস্ট্রিতে কি ওষুধ খাওয়াইছেন জিজ্ঞেস করলে কমন একটা ওষুধের নাম বলেন বাবা মায়েরা Ambrox Drop বা Ambrox syrup যেটা মূলত কফ কাশির ওষুধ।
বাচ্চাদের কাশিতে এই ওষুধ খাওয়াইনি মনে হয় এমন মানুষ কমই আছে।
কিন্তু বেশিরভাগ মানুষই দেখি ভুল ডোজে ওষুধ খাওয়াইছেন বাচ্চাকে। সঠিক ডোজ বেশিরভাগ মানুষই জানেন না। আপনাদের সঠিক ডোজটা বলছি
AMBROXOL HCL (Drop/Syrup)
Drop Ambrox
প্রতিকেজিতে ২ ফোটা করে ২ বেলা বেলা-০৫/০৭ দিন
অর্থাৎ বাচ্চার ওজন যদি ৩ কেজি হয় তবে ৬ ফোটা করে ২ বেলা এভাবে হিসাব করতে হবে।
Syrup Ambrox
প্রতি ১০ কেজিতে হাফ চামুচ করে ২/৩ বেলা-০৫/০৭ দিন
অর্থাৎ বাচ্চার ওজন যদি ১৫ কেজি হয় তবে পৌনে ১ চামুচ বা ৩.৫ মিলি করে ২/৩ বেলা
এভাবে হিসাব করে দিতে হবে।
আশাকরি আপনাদের আর ভুল হবে না। আর একটা কথা অবশ্যই বাচ্চাদের ছোট বড় যাই হোক না কেন একজন শিশু ডাক্তার দেখাবেন বা সেটা না পারলে কমপক্ষে আপনার নিকটস্থ ডাক্তারকে দেখাবেন।বাচ্চাদের কোনো বিষয় নিয়েই অবহেলা করা ঠিক না।
Md.Rafiqul Islam Lipu,Date:-19-09-2026,Saturday,Time:-06-04-35 Pm